ads

সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না

খবর টি পড়েছেন : ৩৩১
নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগে নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ২৫ এপ্রিল সোমবার সচিবালয়ে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক এই আলোচনা সভায় এ কথা জানানো হয়। সেখানে বলা হয় আগে নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীলা হজে যেতে পারবেন না।

Shamol Bangla Ads

যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ বছরের বেশি তারা এবার হজে যেতে পারবেন কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, না, তারা যেতে পারবেন না। ইন্টারন্যাশনালি বিশ্বের সঙ্গে একই সিস্টেমে চলছে। ৬৫ বছরের বেশি যাদের বয়স হয়েছে, তারা যেতে পারবেন না।

চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এর আগে দু বছর করোনার কারণে বাইরের দেশের কেউ হজে অংশ নিতে পারেনি।

Shamol Bangla Ads

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিগত দুটি বছর পবিত্র হজ পালন করা সম্ভব হয়নি। আল্লাহর অশেষ রহমতে এ বছর আমরা হজ করতে যাচ্ছি। সৌদি আরবের সঙ্গে যে দ্বিপাক্ষিক চুক্তি সেটাও হয়ে যাবে।

অন্যান্য বছর হজের প্রক্রিয়া শেষ করতে ৪-৬ মাস সময় পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, এবার সময় মাত্রা ৩৪ দিন। ৩৪ দিনে এই কর্মযজ্ঞ আল্লাহ তায়ালা যদি পরিত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন, এছাড়া করার কোনো উপায় নেই। আমরা শুক্র ও শনিবারও অফিস খোলা রেখে কাজ করেছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ পরবর্তী সংবাদ নিউমার্কেটে সহিংসতায় চিহ্নিতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা :…