নেত্রকোনায় ৪৪ কেজি গাঁজাসহ একাধিক মামলার আসামি কোরবান আলী (২৬) নামে এক মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ। ১৯ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী শাহজালাল বাস (কোচ নং- ঢাকা মেট্রো-ব ১৪১০৯১) থেকে তাকে আটক করা হয়। কোরবান আলী গাজীপুর জেলার জয়দেবপুরের ওয়াবদা গেইট এলাকার নবাব মিয়ার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) খন্দকার শাকের আহমেদ।

তিনি জানান, ওই বাস চালকের সংবাদের ভিত্তিতে বাসটি থেকে কোরবান আলীকে করা হয়। এসময় কোরবানআলীর হেফাজতে রাখা ব্যাগ ভর্তি ৪৪ কেজি গাঁজাও জব্দ করা হয়েছে। কোরবান আলীর দেয়া তথ্যমতে গাঁজার এ চালানটি পার্শবর্তী জেলা সুনামগঞ্জ থেকে আনা হয়েছিল।
ওসি আরও জানান, তার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মাদক মামলায় বুধবার তাকে আদালতে পাঠানো হবে। কোরবান আলী ইতিপূর্বে ২০ কেজির আরেকটি গাঁজার চালানসহ গাজীপুরে আটক হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।




















