ads

সোমবার , ১৮ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিতে দ্রুত সম্মেলন দেয়ার নির্দেশ শেখ হাসিনার

খবর টি পড়েছেন : ১৮৯
ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিতে দ্রুত সম্মেলন দেয়ার নির্দেশ শেখ হাসিনার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিতে দ্রুত সম্মেলন দেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার বিকেলে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এই নির্দেশনা দেন তিনি।

Shamol Bangla Ads

এ বিষয়ে জানতে চাইলে আল নাহিয়ান খান জয় বলেন, আমাদের সরাসরি অভিভাবক আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার সঙ্গে এই প্রথম আমাদের গণভবনের বাইরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ হয়। দায়িত্ব নেয়ার পর গণভবনেই দেখা হয়েছে। সাক্ষাৎকালে তিনি আমাদের কমিটির কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার জন্য বলেন। একইসঙ্গে সারাদেশের যেসব কমিটি মেয়াদোত্তীর্ণ সেখানে কমিটি দিতে বলেন। জয় জানান, ১০-১৫ মিনিট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের কথা বলার সুযোগ হয়।

কেন্দ্রীয় সম্মেলনের বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাইলে জয় বলেন, এই বিষয়ে আপা (শেখ হাসিনা) কোনো নির্দেশনা দেননি।

Shamol Bangla Ads

ছাত্রলীগের দেখভালের দায়িত্বে থাকা আওয়ামী লীগের একজন নেতা জানান, ছাত্রলীগের কমিটি সেপ্টেম্বরে হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে। তবে এর আগে অবশ্যই ঢাকা মহানগরসহ সব মেয়াদোত্তীর্ণ কমিটি দিতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে জাতিকে এগিয়ে নেবেন সাংবাদিকেরা :… পরবর্তী সংবাদ কম সুদে ২১৫৫ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads