ads

সোমবার , ১৮ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কম সুদে ২১৫৫ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

খবর টি পড়েছেন : ২৩৭
কম সুদে ২১৫৫ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনা মহামারির প্রভাব কাটিয়ে উঠতে বাংলাদেশ সরকারকে প্রায় দুই হাজার ১৫৫ কোটি টাকা (২৫ কোটি ডলার) ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এই ঋণের টাকা ক্ষতিগ্রস্ত শিল্প, কৃষি খাত ও রপ্তানিমুখী শিল্পে প্রণোদনা এবং খাদ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াতে ব্যয় হবে। বিশ্বব্যাংকের সবচেয়ে কম সুদের ঋণ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (এআইডিএ) তহবিল থেকে এ ঋণ দেওয়া হচ্ছে। পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ শতাংশ সুদসহ এই ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে।

Shamol Bangla Ads

সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে এ বিষয়ে একটি চুক্তি সই হয়। বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি মোহাম্মদ আনিস এবং ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এ চুক্তিতে সই করেন।

ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারির বিরূপ প্রভাব থেকে কার্যকরভাবে উত্তরণে সরকার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত শিল্প, কৃষি খাত ও রপ্তানিমুখী শিল্পে প্রণোদনা দেওয়াসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কর্মসৃজন এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতা বাড়াচ্ছে। সরকারের এই কার্যক্রম চালিয়ে নিতে বিশ্বব্যাংক বাজেট সহায়তা হিসেবে এই ঋণ সহায়তা দিচ্ছে।

Shamol Bangla Ads

ইআরডি জানায়, বাংলাদেশ ফার্স্ট রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি) শীর্ষক কর্মসূচির আওতায় বিশ্বব্যাংক সরকারকে মোট ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে। এ কর্মসূচির প্রথম কিস্তির ২৫ কোটি ডলার এবার পাওয়া যাবে। পরের কিস্তির অর্থ মিলবে ২০২২-২৩ অর্থবছরে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিতে দ্রুত সম্মেলন দেয়ার নির্দেশ শেখ… পরবর্তী সংবাদ খাদ্যদ্রব্য অবৈধ মজুদ করলে জেল ৫ বছর, জরিমানা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads