ads

রবিবার , ১৭ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় মৃত্যু নেই টানা ৬ দিন, নতুন রোগী নেই ৬১ জেলায়

খবর টি পড়েছেন : ২৩৮
দেশে করোনায় মৃত্যু নেই টানা ৬ দিন, নতুন রোগী নেই ৬১ জেলায়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারও। এই সময়ে ৫১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে টানা ষষ্ঠদিন করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। এর আগে সর্বশেষ গত ১১ এপ্রিল করোনায় ১ জনের মৃত্যুর খবর এসেছিল।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৭ এপ্রিল রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার হাজারের কাছাকাছি নমুনা পরীক্ষা করে ৫১ জনের কোভিড শনাক্ত হয়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক শূন্য ৪ শতাংশ। আগের দিন এই ১ দশমিক ২৮ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে মহামারির মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জন হয়েছে। নতুন কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে। সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৩২৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন সুস্থ হয়ে উঠলেন।

Shamol Bangla Ads

গত একদিনে দেশে শনাক্ত রোগীর মধ্যে ৩৮ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। ঢাকা বিভাগের আর কোনো জেলায় নতুন রোগী শনাক্ত হয়নি। এর বাইরে কক্সবাজারে এক জন এবং সিলেটে ১২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ, দেশের ৬১ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাবির নতুন উপাচার্য নূরুল আলম পরবর্তী সংবাদ মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads