জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সহ-উপাচার্য মো. নূরুল আলম। ১৭ এপ্রিল রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক।

অধ্যাপক মো. নূরুল আলম সদ্য সাবেক উপাচার্য ফারজানা ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তবে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।



















