ads

শনিবার , ১৬ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মাইক্রোবাস চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত, আহত ৩

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
এপ্রিল ১৬, ২০২২ ৪:২৯ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে মাইক্রোবাসের চাপায় মরিয়ম (৯) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত ও আরও ৩ জন আহত হয়েছে। ১৬ এপ্রিল শনিবার সকালে উপজেলার নিজ মথুরাদী এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম স্থানীয় মো. মুক্তার আলীর মেয়ে। আহতরা হচ্ছে মুক্তার আলীর আরেক মেয়ে মায়মুনা (৭), একই গ্রামের হাবিবুল্লাহ মেয়ে মিম (১১) ও মো. সুমন মিয়ার মেয়ে মাসুমা (১০)।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মরিয়ম, মায়মুনা, মিম ও মাসুমা মিলে শ্রীবরদী উপজেলার নিজ মথুরাদী এলাকায় জামিয়া ইসলামিয়া বাইতুলনুর মহিলা মাদ্রাসায় পড়তে যাচ্ছিলো। ওইসময় মাদ্রাসার কাছাকাছি পৌঁছলে শেরপুর থেকে শ্রীবরদীগামী একটি মাইক্রোবাস পিছন দিক থেকে তাদের ধাক্কা দেয়। এতে তারা সবাই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়ম ও মায়মুনার অবস্থা আশংকাজনক দেখে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে নেওয়ার পথে মরিয়ম মারা যায়। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, শেরপুর জেলা সদর হাসপাতাল ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ঘাতক মাইক্রোবাসটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads