ads

শনিবার , ১৬ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় সাংবাদিক হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার

খবর টি পড়েছেন : ২১৯
কুমিল্লায় সাংবাদিক হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারির গুলিতে স্থানীয় সাংবাদিক নিহতের ঘটনায় ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ এপ্রিল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন এজাহার নামীয় ও দুজন অজ্ঞাতনামা আসামি। তাদেরকে আজই আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে। গ্রেপ্তারকৃত এজহার নামীয় আসামীরা হলেন, মোঃ ফরহাদ মৃধা মনির (৩৮) ও মোঃ পলাশ মিয়া (৩৪)। সন্দেহভাজন আরও ২ জন হলেন- নুরু মিয়া ও সুজন।

এদিকে, গত বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম এর মা নাজমা আক্তার বাদী হয়ে ৩ জন নামীয় ও অজ্ঞাত আরো ৬ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে মোঃ রাজুকে (২৪) প্রধান আসামি করা হয়। রাজু একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে নিহত হন মহিউদ্দিন সরকার নাঈম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তেই দেশের অর্থনীতি গতিশীল রয়েছে :… পরবর্তী সংবাদ ঈদযাত্রায় বাস ও লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads