শেরপুরে একতা স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। ১৩ এপ্রিল বুধবার বিকেলে শহরের নারায়ণপুরে এ হাসপাতালের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

ওইসময় তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলোকে অর্থনৈতিক চিন্তা না করে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। আর রোগীরা যেন টাকার কারণে চিকিৎসাসেবা হতে বঞ্চিত না হয় সেদিকেও খেয়াল রাখার আহবান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য। সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীম আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, জেলা বিএমএ সভাপতি ডা. এম এ বারেক তোতা, জেলা স্বাচিপের সভাপতি ডা. এটিএম মামুন জোশ, জেলা স্বাচিপ ও বিএমএ’ সাধারণ সম্পাদক ডা. নাদিম হাসান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।

ওইসময় হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন দিদারুল ইসলাম দিদার, পরিচালক মো. মতিউর রহমান মতিন, মো. তৌফিকুর রহমান,মো. মোশাররফ হোসেন, মো. শাহরিয়ার আলম মো. মাসুদ রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




