ads

বুধবার , ১৩ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
এপ্রিল ১৩, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ৮০০ কৃষকের মাঝে উফসী জাতের আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।১৩ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

Shamol Bangla Ads

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ প্রমুখ।

এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি ও মাহমুদুল হাসান মুসাসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে ৮০০ কৃষক কে মাথাপিছু ৫ কেজি উফসী জাতের আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করা হয়।

Need Ads