ads

রবিবার , ১০ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৮ মে শেরপুর শহর ও ৯ মে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১০, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ

ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিমের সাংগঠনিক সভা

ক্ষমতাসীন আওয়ামী লীগের শেরপুর শহর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ৮ মে ও ঝিনাইগাতী উপজেলা শাখার সম্মেলন আগামী ৯ মে অনুষ্ঠিত হবে। ৯ এপ্রিল শনিবার রাতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিমের সাংগঠনিক সভা শেষে ওই সিদ্ধান্ত জানানো হয়। রবিবার দুপুরে শ্যামলবাংলা২৪ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।

Shamol Bangla Ads

জানা যায়, আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের সিনিয়র সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি ও নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি উপস্থিত ছিলেন। সভায় ঝিনাইগাতী উপজেলা ও সমমর্যাদার শেরপুর শহর শাখা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণের পাশাপাশি দলীয় প্রধান দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্ত মোতাবেক ইতোপূর্বে শেরপুরসহ ময়মনসিংহ বিভাগের অন্যান্য উপজেলায় সম্মেলন শেষ হওয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং বাদ বাকি উপজেলাগুলোর সম্মেলন সম্পন্ন করে যত শীঘ্র সম্ভব জেলা আওয়ামী লীগের সম্মেলন করার বিষয়ে নির্দেশনা প্রদানে গুরুত্বারোপ করা হয়।

এদিকে সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ায় শেরপুর শহর ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা নড়েচড়ে উঠছেন। শুরু হচ্ছে তাদের সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি নেতৃত্ব টিকিয়ে রাখার লড়াইয়েও প্রস্তুতি। এজন্য তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। দলীয় সূত্রমতে, সম্মেলন দুটিতে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুটি সম্মেলনই উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

শেরপুর শহর আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি। অর্থাৎ এবার দীর্ঘ প্রায় ৭ বছর ২ মাস পর হচ্ছে কাক্সিক্ষত সম্মেলন। শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, এবারের সম্মেলন শহীদ দারোগ আলী পৌর পার্কের পরিবর্তে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ইনডোরে করার প্রাথমিক চিন্তা চলছে। সেইসাথে সম্মেলন সফল করতে প্রস্তুতির আওতায় ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

অন্যদিকে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ৪ ডিসেম্বর। সে হিসেবে এবার দীর্ঘ প্রায় সাড়ে ৭ বছর পর হচ্ছে এ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, এবার স্থানীয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে সম্মেলন। এজন্য পুরোদমে প্রস্তুতি শুরু হয়েছে।

এ ব্যাপারে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক টিমের তরফ থেকে আগামী মে মাসের মধ্যে সকল উপজেলা/সমমর্যাদার শাখাগুলোর সম্মেলন শেষ করে জুনের মধ্যে জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করতে তাগিদ দেওয়া হয়েছে। সে অনুযায়ী ৮ ও ৯ মে শেরপুর শহর ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। ইতোমধ্যে শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। কাজেই ওই দুটি সম্মেলন শেষ করার পরপরই অবশিষ্ট নালিতাবাড়ী, নকলা ও শ্রীবরদী উপজেলা শাখারও সম্মেলন শেষ করে জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি নেওয়া হবে।

Need Ads