ads

শনিবার , ৯ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রখ্যাত সাংবাদিক এবিএম মূসার ৮ম মৃত্যুবার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ২৭৭
প্রখ্যাত সাংবাদিক এবিএম মূসার ৮ম মৃত্যুবার্ষিকী আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশের প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসার ৮ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ৯ই এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, এবিএম মূসা দীর্ঘ ৬৪ বছর সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ক্লাবের আজীবন সদস্যও। তিনি ১৯৫০ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অবজারভারে রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার, বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমস ছাড়াও বিভিন্ন পত্রিকার সংবাদদাতা হিসেবে রণাঙ্গন থেকে সংবাদ প্রেরণ করতেন।

এছাড়া স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি। ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক এবং ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।

Shamol Bangla Ads

এবিএম মূসা জাতীয় প্রেসক্লাবের ৪ বার সভাপতি ও ৩ বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি একুশে পদকসহ দেশি বিদেশি নানা পুরস্কারে ভূষিত হন। ‘মুজিব ভাই’ এবং ‘আমার বেলা যে যায়’ তার অন্যতম প্রকাশিত গ্রন্থ।

দেশের এই প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্টের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার এবং এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের পক্ষথেকে সবার দোয়া কামনা করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭৫, সর্বোচ্চ ২৩১০ টাকা পরবর্তী সংবাদ ঈদে নৌনিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতসহ ১২ সুপারিশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads