ads

শনিবার , ৯ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে নৌনিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতসহ ১২ সুপারিশ

খবর টি পড়েছেন : ২১১
ঈদে নৌনিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতসহ ১২ সুপারিশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে নিরাপদ যাতায়াতের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। শনিবার সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবিসহ মোট ১২টি সুপারিশ উত্থাপন করা হয়।

Shamol Bangla Ads

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ভরা দুর্যোগ মৌসুমে ঈদ উদ্যাপিত হবে—এই বিবেচনায় আগামী ১৫ রমজান (১৭ এপ্রিল) থেকে সুপারিশগুলো বাস্তবায়ন শুরু করে ঈদ পরবর্তী ১০ দিন পর্যন্ত অব্যাহত রাখা দরকার।

কমিটির সুপারিশগুলো হলো:
১. বিদ্যমান অনিয়ম-অব্যবস্থাপনা রোধে নদীবন্দর ও নৌপথসমূহে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু।
২. নৌ পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএতে অস্থায়ী ভিত্তিতে অন্তত চারজন করে নির্বাহী হাকিম পদায়ন দিয়ে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বৃদ্ধি।
৩. পদ্মার শিমুলিয়া-বাংলাবাজার ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচলে বিশৃঙ্খল এড়াতে পর্যাপ্তসংখ্যক র‍্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন।
৪. শিমুলিয়া-বাংলাবাজার ও পাটুরিয়া-দৌলতদিয়াসহ সকল নৌপথে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন কঠোরভাবে নিয়ন্ত্রণ।
৫. উপকূলীয়, হাওর ও পাহাড়ি জনপদে অবৈধ ও ত্রুটিপূর্ণ লঞ্চ চলাচল বন্ধে সংশ্লিষ্ট জেলা ও পুলিশ প্রশাসনকে সম্পৃক্তকরণ।

Shamol Bangla Ads

৬. সারা দেশে যাত্রী ও পণ্যবাহীসহ যেকোনো ধরনের অনিবন্ধিত ও ত্রুটিপূর্ণ নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা।
৭. গুরুত্বপূর্ণ নৌপথসমূহে কোস্টগার্ড ও নৌ পুলিশের তৎপরতা জোরদারকরণ।
৮. সর্বসাধারণের জ্ঞাতার্থে টেলিভিশন ও বেতারে প্রতি ঘণ্টায় আবহাওয়ার সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার।
৯. যাত্রীদের সতর্কতার জন্য টার্মিনাল ও গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে বড় পর্দায় ও লাউড স্পিকারে আবহাওয়া বার্তা প্রচার।
১০. লঞ্চ ও স্টিমারসহ সব ধরনের যাত্রীবাহী নৌযানে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সশস্ত্র নিরাপত্তাকর্মী নিয়োগ।
১১. যাত্রীভর্তি নৌযান ছাড়ার আগে ভিডিওচিত্র ধারণ করে টার্মিনাল বা ঘাট কর্তৃপক্ষের কাছে সংরক্ষণ।
১২. সকল টার্মিনালে নিরাপত্তা এবং শৌচাগার ও অজুখানা পর্যাপ্ত পানিসহ পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ।

বিবৃতিতে আরও বলা হয়, দূরপাল্লার সড়কে তীব্র যানজটসহ লাগামহীন দুর্ঘটনার কারণে উপকূলীয় জনপদের মানুষ নৌপথকেই প্রাধান্য দেবে। এতে লঞ্চ-স্টিমার বিভিন্ন ধরনের নৌযানে যাত্রীর চাপ বাড়বে। অন্যদিকে ভরা দুর্যোগ মৌসুমের কারণে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই জননিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ১২ দফা সুপারিশ বাস্তবায়ন করতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রখ্যাত সাংবাদিক এবিএম মূসার ৮ম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ বিএনপির জাতীয় সরকার ফর্মূলা ষড়যন্ত্রকারীদের স্তব্ধ করে দিয়েছে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads