ads

সোমবার , ৪ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

খবর টি পড়েছেন : ১৫৪
নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে নিয়মিত মাদক সেবন ও চুরির দায়ে রুমান (২৫) নামে এক মাদকাসক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Shamol Bangla Ads

৪ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ওই দণ্ড প্রদান করেন। রুমান উপজেলার কাকরকান্দি ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের ময়নাল হকের ছেলে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুমান নিয়মিত গাম ও গাঁজা সেবন করে। আর ওই নেশার টাকা জোগাড় করতে প্রায়ই এলাকায় বৈদ্যুতিক মোটরসহ নানা জিনিসপত্র চুরি করে। কিছুদিন আগে চোরাই মালামালসহ ধরা খেলে পুলিশে দেওয়ার পর মামলার বাদী না পাওয়ায় তাকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। কিন্তু তারপরও থামেনি চুরি ও মাদক সেবন। গত কয়েকদিন আগে সুতিয়ারপাড় গ্রামের আমবাজের বৈদ্যুতিক মোটর চুরি করে রুমান।

Shamol Bangla Ads

এরপর সোমবার দুপুরে একই গ্রামের জনৈক মুঞ্জুর মোটরের কাছে বসে গাম সেবন করছিল। ওইসময় এলাকাবাসী দেখে ফেললে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাক্ষ্যপ্রমাণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় রুমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় সেই কলেজ শিক্ষক বরখাস্ত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণে কর্মসূচী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads