ads

মঙ্গলবার , ২৯ মার্চ ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মার্চ ২৯, ২০২২ ১:০১ অপরাহ্ণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২১-২২) এর আওতায় শেরপুরে সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপণী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ মঙ্গলবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, কিশোর-কিশোরীদের সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে জরুরি মুহূর্তে জীবন বাঁচানোসহ তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। তিনি আরও বলেন, ইতিমধ্যে শেরপুরে বেশকিছু খেলাধূলার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা চালু রয়েছে। এসব প্রতিযোগিতার মাধ্যমে শেরপুরের নিগার সুলতানা জ্যোতি ও জহির রায়হানের মতো আন্তর্জাতিক খেলোয়াড় বের হয়ে আসবে বলে আমরা আশাবাদী।

জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, যুগ্ম সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি, সাঁতার প্রশিক্ষক সারোয়ার জাহান পপলিন, আব্দুল মান্নান, শরিফুন নাহার শম্পা ও শারমিন রিমা, প্রশিক্ষণার্থী ফারহানা আফরিন মিভা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সচিব জিন্নত আলী।

Shamol Bangla Ads

এদিন ৩০ জন সাঁতার প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!