ads

বুধবার , ২৩ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ৪৭২
নালিতাবাড়ীতে মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ইব্রাহীম খলিলকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ওই মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। ২৩ মার্চ বুধবার দুপুরে মাদরাসা সংলগ্ন পাকাসড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, সুপার ইব্রাহীম খলিল অনেক দিন যাবত মাদ্রাসায় নিয়মিত আসেন না। সম্প্রতি মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় উপজেলার একাডেমিক সুপারভাইজার মো. শাহজামালকে। একাডেমিক কর্মকর্তা সুপারের মনমতো কমিটি ঘোষণা না করায় সুপার ইব্রাহীম একই স্বাক্ষরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে উপজেলা সমবায় অফিসার প্রণব চন্দ্র ভট্রাচার্য্যকে দায়িত্ব দেন।

পরে তফসিল, খসড়া ভোটার ও চুড়ান্ত ভোটার তালিকা নিয়ম অনুযায়ী প্রকাশ না করে সুপারের মনগড়া মত করে বোর্ডে প্রেরণ করেন। এই কার্যক্রম প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবসহ এলাকার কেউ জানেন না। নিজের ইচ্ছামত মনগড়া একের পর এক কাজ করে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেন অভিভাবকরা।

Shamol Bangla Ads

মাদ্রাসার সাবেক সভাপতি মো. মঞ্জুরুল বলেন, সুপার ইব্রাহীম খলিল বরাবরই উপজেলা প্রশাসনকে মিথ্যা মনগড়া তথ্য দিয়ে মাদ্রাসার শৃংখলা বিনষ্ট করে আসছেন। ফলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং মিথ্যাবাদী সুপারের অপসারণ দাবি জানান তিনি। এই মানববন্ধনে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ সকল বিষয়ে বক্তব্য জানতে মাদ্রাসা সুপার ইব্রাহীম খলিলের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে ওই মাদ্রাসার এডহক কমিটির আহবায়ক ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বলেন, কাগজপত্র দেখে কিছু গড়মিল পাওয়া যাচ্ছে। আমি রেজিষ্টার দেখে গড়মিল পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভিক্ষুকদের নিয়ে ব্যতিক্রমী বনভোজনের আয়োজন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে গলা কেটে…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads