ads

সোমবার , ২১ মার্চ ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক বন দিবস পালিত

স্টাফ রিপোর্টার
মার্চ ২১, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ

‘বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে আন্তর্জাতিক বন দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ মার্চ সোমবার শহরের শেরীপাড়াস্থ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহীন কবির।

Shamol Bangla Ads

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল কাদির, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সভাপতি সুজয় মালাকার ও সাধারণ সম্পাদক ফকির শহীদুজ্জামান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার। সভায় বক্তাগণ পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় বনের ভূমিকার কথা উল্লেখ করে বন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Shamol Bangla Ads

অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!