ads

বৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ২ লাখ জরিমানা, বালু জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
মার্চ ১৭, ২০২২ ১:১০ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর নিষিদ্ধ এলাকা থেকে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা ও উত্তোলিত বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

Shamol Bangla Ads

১৬ মার্চ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন নাকুগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালিয়ে ওই জরিমানা করেন।

জানা যায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও ভোগাই ব্রিজের ৫শ মিটারের মধ্যে কতিপয় বালু ব্যবসায়ী বালু উত্তোলন করছিল।

Shamol Bangla Ads

খবর পেয়ে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বালু উত্তোলনকারী শামসুল আলম ওরফে এবার মুন্সিকে ২ লাখ টাকা জরিমানা এবং উত্তোলিত সমুদয় বালু জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন জানান, জব্দকৃত বালু প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে।

Need Ads
error: কপি হবে না!