ads

সোমবার , ১৪ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পারমাণবিক বিপর্যয় ঠেকাতে ইউক্রেনকে সহায়তা করবে জাপান

খবর টি পড়েছেন : ২১৭
পারমাণবিক বিপর্যয় ঠেকাতে ইউক্রেনকে সহায়তা করবে জাপান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সোমবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের একটি পারমাণবিক চুল্লিতে বড় ধরণের পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে।

Shamol Bangla Ads

তবে এমনটি ঘটলে বিকিরণ ছড়িয়ে যাওয়া রোধে জাপান তার দক্ষতাকে কাজে লাগিয়ে সম্ভাব্য পারমাণবিক বিপর্যয় মোকাবেলায় ইউক্রেনকে সাহায্য করতে চায়, যেমনটি করা হয়েছিলো ২০১১ সালে ভূমিকম্প ও সুনামির ফলে জাপানে ঘটা বৃহৎ পরমাণবিক বিপর্যয় ফুকুশিমা দাইইচির পরমাণু দুর্ঘটনার সময়। খবর আরটি নিউজের।

ইয়োশিমাসা হায়াশি বলেন, এজন্য যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু করতে চায় তার দেশ।

Shamol Bangla Ads

এরআগে অন্তত দুইবার ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়েছিলো রাশিয়ার সামরিক বাহিনী। কয়েকদিন আগে বেলারুশ থেকে অগ্রসর হওয়া রাশিয়ান সৈন্যরা চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকার নিয়ন্ত্রণ নেয়। ফলে সেখানকার তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল বিশ্ব জুড়ে। গত সপ্তাহে কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিতও হয়েছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) রবিবার জানিয়েছে, চেরনোবিল অফ-গ্রিড হয়ে গেলে ডিজেল জেনারেটরের মাধ্যমে সচল রাখার ব্যবস্থা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবারও বৈঠকে বসছে মস্কো-কিয়েভ পরবর্তী সংবাদ বিশ্ববাজারে এক সপ্তাহ ধরে তেলের দাম কমছে

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads