ads

শুক্রবার , ১১ মার্চ ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বনভোজনের বাসচাপায় শিশু নিহত, আহত ৩

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মার্চ ১১, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বনভোজনের বাসের চাপায় বেবী নামে ৬ বছর বয়সী এক শিশু কন্যা নিহত ও চালকসহ ৩ জন আহত হয়েছে। ১১ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া এলাকায় বাসটি একটি ইজিবাইককে চাপা দিলে ওই ঘটনা ঘটে। আহতরা হচ্ছে ইজিবাইকের চালক বাবুল মিয়া (৩৫), যাত্রী রোজিনা (৩০) ও হাসিনা (৪০)। আহতদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল থেকে আগত ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশগামী জনি-সূচী নামে একটি বনভোজনের বাস উপজেলার শালচুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মায়ের সাথে থাকা ইজিবাইকের যাত্রী বেবী নামে এক শিশু কন্যার মৃত্যু হয়। এ সময় বাস চালক বাসটি ফেলে রেখে চম্পট দেয়।

খবর পেয়ে ঝিনাইগাতী উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থা গুরুতর হওয়া উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Shamol Bangla Ads

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!