ads

বৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা শুরু

খবর টি পড়েছেন : ২৫১
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তুরস্কের আন্তালিয়া শহরে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের শান্তি আলোচনা শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার মধ্যে বৈঠক শুরু হওয়ার বিষয়টি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু মধ্যস্থতা করছেন। জাখারোভা একটি ছবি প্রকাশ করেছেন যেখানে দেখা যাচ্ছে রুশ ও ইউক্রেনের প্রতিনিধি একে অপরের বিপরীতে বসে আছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী সামরিক অভিযান শুরু করার পর বেলারুশে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু যুদ্ধ বন্ধে কার্যত কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্তে না পৌঁছানোর ব্যাপারে দুই দেশই পরস্পরকে দোষারোপ করেছে।

Shamol Bangla Ads

যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আশা করছেন, আজকের বৈঠকের মধ্য দিয়ে স্থায়ী যুদ্ধবিরতির দরজা খুলবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইউক্রেনের স্বাস্থ্যসেবা ধ্বংসের মুখে: ডব্লিউএইচও পরবর্তী সংবাদ লিভভের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ বিমান হামলা

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads