শহীদ দারোগ আলীর ৫৩ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ মঙ্গলবার বিকেলে শহীদ দারোগ আলীর বাড়ি সদর উপজেলার জঙ্গলদী গ্রামে কবর জিয়ারত, কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ দারোগ আলী স্মৃতি সংঘের উদ্যোগে ওইসব কর্মসূচী পালিত হয়।

স্মৃতি সংঘের সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা মো. লেহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বলাইরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম মনি, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম আকন্দ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, স্মৃতি সংঘের উপদেষ্টা পরিষদ সদস্য মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. রঞ্জু শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঘের সাংগঠনিক সম্পাদক দিপু রায়হান রিপন।
উল্লেখ্য, ১৯৬৯ সনের ৮ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে গণঅভ্যুথানের সময় কুমড়ারচর পেরিবাড়ি চেয়ারম্যান জসিম উদ্দিনের রিজাইন নিতে গেলে চেয়ারম্যানের ছেলে আঙ্গুরের গুলিতে সকাল সাড়ে ১১ টার দিকে মেধাবী তরুণ দারোগ আলী শাহাদত বরণ করেন। দারোগ আলী জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ফার্স্টবয় ছিলেন।




