ads

মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্যাস সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার

খবর টি পড়েছেন : ১৭১
গ্যাস সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পশ্চিমারা যদি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে রাশিয়াও তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

Shamol Bangla Ads

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, ‘রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ বৈশ্বিক বাজারের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। এতে তেলের মূল্য দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল তিন শ’ ডলারে পৌঁছে যেতে পারে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় এবং এ জন্য তারা মিত্রদের নিয়ে সম্ভাব্য উপায় খুঁজছে। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে জার্মানি ও নেদারল্যান্ডস। কারণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রায় ৪০ শতাংশ গ্যাস এবং ৩০ শতাংশ তেলের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল।

Shamol Bangla Ads

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় আলেক্সান্ডার নোভাক বলেন, খুব দ্রুত ইউরোপের বাজারে রাশিয়ার তেলের বিকল্প খুঁজে পাওয়া সম্ভব হবে না। অন্তত কয়েক বছর লেগে যাবে এবং ইউরোপের ভোক্তাদের জন্য এটা অনেক বেশি ব্যয়বহুল হবে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর নর্ড স্ট্রিম-২ নামে রাশিয়া-জার্মানির মধ্যে সংযোগকারী একটি নতুন গ্যাস পাইপলাইনের অনুমোদন স্থগিত করেছিল বার্লিন। জার্মানির সেই সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে আলেক্সান্ডার নোভাক বলেন, তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে, মস্কোও প্রতিশোধ হিসেবে পাল্টা পদক্ষেপ নিতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইউক্রেনিয়দের আত্মসমর্পণের আহবান পুতিনের পরবর্তী সংবাদ রুশ হামলায় ইউক্রেনে মেয়র নিহত

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads