ads

রবিবার , ৬ মার্চ ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নাগরিক শিক্ষা নিয়ে দিনব্যাপী কর্মশালা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ৬, ২০২২ ১২:৫১ পূর্বাহ্ণ

শেরপুরে ‘ইয়্যুথ ফর সিভিক এড্যুকেশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ শনিবার জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশের আয়োজনে শেরপুর শহরের আলিশান কমিউনিটি সেন্টারে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি বলেন, মোবাইলে আসক্ত বর্তমান তরুণ প্রজন্মকে দেশ ও দশের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইতোমধ্যে সীমান্তঘেঁষা শেরপুর জেলার প্রান্তিক মানুষের জন্য বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ইতিবাচক প্রভাব বিস্তার করেছে। করোনাকালে সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, মানুষ মানুষের জন্য৷ এই আধুনিক যুগেও কিছু উদ্যোমী তরুণ এই প্রবাদটি এখনো বাস্তবায়ন করে যাচ্ছে। তাদের কার্যক্রম অবশ্যই প্রশংসার দাবীদার।

অনুষ্ঠানে ভলান্টিয়ার ফর বাংলাদেশের সভাপতি নাঈম তালুকদারের সভাপতিত্বে নাগরিক শিক্ষা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী ইমরান হাসান রাব্বী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা লেডিস ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌসী প্রিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুরের সাধারণ সম্পাদক আনিকা তাশফিয়া।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে জেলার পাঁচ উপজেলা থেকে পঞ্চাশ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। দিনশেষে তিনটি প্রকল্প প্রস্তাবনা দেন অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা। ছাত্রীদের জন্য সুরক্ষিত স্কুল ও কলেজ ক্যাম্পাস, শিশুদের জন্য নিরাপদ পৃথিবী ও কিশোর অপরাধ দমনে করণীয় শীর্ষক তিনটি প্রস্তাবনা ও বাজেট পেশ করা হয় অনুষ্ঠানে।

কর্মশালায় সহকারী কমিশনার সানোয়ার মোরশেদ, ভিবিডি শেরপুর টিমের মশিউর রহমান সজীব, আলিয়াসুর সুমন, মহিবুল আলম রাব্বী, অনিক প্রমূখ বক্তব্য রাখেন। কর্মশালায় জেলার পাঁচ উপজেলার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

Need Ads