ads

শনিবার , ৫ মার্চ ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ৫, ২০২২ ৯:০৬ অপরাহ্ণ

শেরপুরে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

Shamol Bangla Ads

সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও গাজীরখামার ইউনিয়নের দু’দফায় নির্বাচিত চেয়ারম্যান মো. আওলাদুল ইসলাম আওলাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী লাল মিয়া সম্মানিত অতিথি ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীরখামার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. আশরাফ আলী খান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাদী মাসুদ মেহেদী।

Shamol Bangla Ads

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান বাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীরখামার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. বেলায়েত হোসেন, যুবলীগ নেতা জাকির হোসেন মিন্টু, মেহেদী হাসান শান্ত, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল জলিল ভান্ডারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত সদস্য, স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads