ads

রবিবার , ৬ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় বর্ষপূর্তি পালন

স্টাফ রিপোর্টার
মার্চ ৬, ২০২২ ১২:০২ অপরাহ্ণ

শেরপুরে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ মার্চ রবিবার সকালে শহরের নিউমার্কেটস্থ পালকি চাইনিজ রেষ্টুরেন্ট ও পার্টি সেন্টারে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, সাংবাদিকরা হলো দেশের চতুর্থ স্তম্ভ। দেশ ও জাতি সাংবাদিকদের নিকট থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। সাংবাদিকরা জাতির বিবেক। দেশ রূপান্তর শেরপুর আয়না হিসেবে কাজ করবে এই প্রত্যাশা তিনি ব্যক্ত করেন।

শেরপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।

Shamol Bangla Ads

সিনিয়র সাংবাদিক ও কবি রফিক মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের শেরপুর জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র সাংবাদিক ও কবি তালাত মাহমুদ, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও শেরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংবাদিক মাসুদ হাসান বাদল, রেজাউল করিম বকুল, মোহাইমিনুল ইসলাম হুমায়ুন, মনিরুজ্জামান রিপন, কাজী মাসুম, মো. আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!