ads

রবিবার , ৬ মার্চ ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় পাট দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ৬, ২০২২ ১:১৬ অপরাহ্ণ

‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ মার্চ রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি বলেন, পরিবেশ বাঁচাতে হলে পলিথিনের বিকল্প হিসেবে পাটজাত ব্যাগ ও পণ্যের ব্যবহার বাড়াতে হবে। এজন্য পাটজাত পণ্য সুলভে ও সহজে জনসাধারণের কাছে পৌঁছানোর উপর গুরুত্বারোপ করেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহিত কুমার দে, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, জেলা চালকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, পাটচাষি আলম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার তামারা তাসবিহা।

Shamol Bangla Ads

এসময় জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণসহ জেলার পাটচাষি ও পাট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Need Ads