ads

রবিবার , ৬ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জায়েদ খানকে বয়কট করলো চলচ্চিত্রের ১৮ সংগঠন

খবর টি পড়েছেন : ১৫৭
জায়েদ খানকে বয়কট করলো চলচ্চিত্রের ১৮ সংগঠন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করেছে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮টি সংগঠন। ৬ মার্চ রবিবার এফডিসিতে এক জরুরি বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮টি সংগঠন আনুষ্ঠানিকভাবে এক প্রেস বিবৃতিতে এটি জানিয়েছে। এতে উল্লেখ করা হয়, সংগঠনগুলোর কেউ জায়েদ খানের সঙ্গে কাজ করবেন না। যদি কেউ কাজ করেন তাহলে তাকেও বহিষ্কার করা হবে।

Shamol Bangla Ads

বিবৃতিতে বলা হয়, ‘গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া কেউ এফডিসিতে প্রবেশ করতে পারেননি, যা ছিল চলচ্চিত্রসংশ্লিষ্ট সকলের জন্য অশোভন ও অপমানজনক। এই ঘটনায় শিল্পী সমিতির ‘সদস্য’ জায়েদ খানের ভূমিকা প্রমাণিত হয়েছে। তাই সকল সংগঠন এই সিদ্ধান্তে এসেছে, তার সঙ্গে ১৮ সংগঠনের কেউ কাজ করবে না। তাকে আনুষ্ঠানিকভাবে আজ থেকে বয়কট করা হলো।’

বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির দু দফায় নির্বাচিত সাবেক মহাসচিব বদিউল আলম খোকন। তিনি বলেন, ‘আমরা এই সিদ্ধান্ত শিল্পী সমিতির নির্বাচনের পরপরই নিয়েছিলাম; কিন্তু এত দিন প্রকাশ করিনি। ভেবেছিলাম জায়েদ খান নিজেকে শুধরে নেবেন। অথচ সেটা হলো না। মাঝখানে তিনি এক মাস এফডিসি আসেননি। সব ঠিক ছিল। গত দুই দিন তিনি এফডিসিতে আসা শুরু করেছেন। আবার পুলিশও আসতে শুরু করেছে। পুলিশকে আমরা বন্ধু ভাবি। তার পরও কর্মক্ষেত্রে পুলিশ কেন থাকবে! আমরা কি যুদ্ধ করছি, না চুরি করছি? এবার আমরা সিদ্ধান্তে অটল। তাকে সর্বসম্মতিক্রমে বয়কট করা হলো। ‘ তবে ওই বিষয়ে জায়েদ খানের সঙ্গে কথা বলতে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবার পর্দায় ফিরছে রিয়াজ-পূর্ণিমা জুটি পরবর্তী সংবাদ ১১ মার্চ থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ সিজন

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads