ads

রবিবার , ৬ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউক্রেন ইস্যুতে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়বে: আইএমএফ

খবর টি পড়েছেন : ১৭৭
ইউক্রেন ইস্যুতে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়বে: আইএমএফ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির দেশ রাশিয়া। অভিযানে ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। রাশিয়া-ইউক্রেনের চলমান এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়বে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

Shamol Bangla Ads

স্থানীয় সময় শনিবার (৫ মার্চ) আইএমএফ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে নির্বাহী বোর্ডের বৈঠকে ইউক্রেনের ১ দশমিক ৪ বিলিয়ন ডলার জরুরি অর্থ সহায়তার বিষয়টি তুলে ধরা হবে।

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কযুক্ত দেশগুলো ঘাটতি এবং সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তবে, আইএমএফ ইউক্রেনকে সাহায্যের জন্য বিকল্প হিসেবে প্রতিবেশী মলদোভার সঙ্গে আলোচনা করছে।

Shamol Bangla Ads

স্থানীয় সময় শুক্রবার (৪ মার্চ) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার বৈঠকের পর কর্তৃপক্ষ জানায়, ওই অঞ্চলে গুরুতর অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। মুদ্রাস্ফিতির কারণে করোনা মহামারির পর অর্থনীতির পুনরুদ্ধার সম্ভব হচ্ছে না।

আইএমএফ আরও বলেছে যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রভাব অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে। ফলে বিশ্বজুড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে নিজ নিজ দেশে ক্রমবর্ধমান দাম গভীরভাবে পর্যবেক্ষণ করার পরামর্শ সংস্থাটির। সূত্র: সিএনএন

Need Ads
পূর্ববর্তী সংবাদ এখন যেসব ইউক্রেনী মরবেন, তাদের মৃত্যুর জন্য দায়ী… পরবর্তী সংবাদ ইউক্রেনিয়দের আত্মসমর্পণের আহবান পুতিনের

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads