ads

বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেলা প্রশাসকের গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
মার্চ ৩, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের তৃতীয় ধাপের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

নিয়মিত তদারকি ও পরিদর্শনের অংশ হিসেবে ৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এসব ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।

ওইসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

নকলায় প্রথম ধাপে ৫৮টি এবং দ্বিতীয় ধাপে ৪২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। তৃতীয় ধাপে ৩০টি ঘরের নির্মাণ কাজ চলছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৪০ হাজার টাকা। ২ শতক জমিতে নির্মাণাধীন প্রতিটি ঘরে দু’টি শয়নকক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেসহ সামনে থাকবে খোলা বারান্দা।

Need Ads