ads

সোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাড়া ফেলেছে ওয়েব সিরিজ ‘ড্রাইভার’

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১:২৯ অপরাহ্ণ

‘কোয়াইট অন সেট প্রোডাকশন্স’ এর ব্যানারে নির্মিত ৩ পর্বের ওয়েব সিরিজ ‘ড্রাইভার’ রিলিজ পেলো ১০ই ফেব্রুয়ারি ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে। ইতি মধ্যে দর্শকদের কাছে ব্যপক সাড়া ফেলেছে। ক্রাইম, নাটকীয়, গুপ্তরহস্য থ্রিলারধর্মী একটি ওয়েব সিরিজ ‘ড্রাইভার’। ৭ বছর আগে ২০১৫ র একটি ঘটনার ই পটভূমিতেই কেন্দ্র করে এই রহস্যে ঘেরা ড্রাইভার ওয়েব সিরিজটি নির্মিত।

Shamol Bangla Ads

গল্প প্রকাশের ধরণ দর্শক ধরে রাখার মতো। শেষ পর্যন্ত রহস্যটা ধরে রাখতে সক্ষম হয়েছেন নির্মাতা। অভিনেত্রী শেহনাজ ও ড্রাইভার রফিকের মধ্যে দ্বন্দ , রহস্য এবং রহস্যের জট খুলল এস পি শুভোর হাত ধরে । প্রতিটা পর্বের শেষে একটা করে নতুন চমক যা পরের পর্ব দেখার আগ্রহ তৈরী করতে সক্ষম হয়েছে।

নির্মাতা ইফতেখার চৌধুরী এবারই প্রথম ওয়েবের জন্য কাজ করলেন। খুব কম সময়ের মধ্যেই দর্শকের কাছেও পৌঁছে দিলেন কনটেন্ট। তিনি জানান, ‘নাটক, সিনেমা, ওয়েব ফিল্ম-সিরিজ এগুলোর পার্থক্য খুঁজে পাই না। সাউন্ড, মিউজিক, লুক একই লাগে। দেশে যেসব ওয়েব কনটেন্ট নির্মিত হচ্ছে সব একই ধাঁচের। সেই ভাবনা থেকে চেষ্টা করেছি ‘ড্রাইভার’ কাজটি যেন মানুষ অন্যরকমভাবে গ্রহণ করেন।’

Shamol Bangla Ads

ড্রাইভার চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। সাবলিল অভিনয়। ড্রাইভার রফিক চরিত্রটা একটা রহস্য। নাইকা শেহনাজ চরিত্রে মাহিয়া মাহী গ্ল্যামার কে ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন।

পুলিশের চরিত্রে নতুন মুখ আরেফিন জিলানী বলিষ্ট অভিনয় করে ইতিমধ্যে দর্শকদের মনে যায়গা করে নিয়েছেন । পুলিশ অফিসার হিসেবে তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল চমৎকার। ডায়ালগ ডেলিভারির সাথে এক্সপ্রেশন আর বলার ভঙ্গি প্রমান করে তিনি এই জগতে সম্ভাবনাময় ।

থ্রিলার গল্পের জন্য যেমন মিউজিক ও সিনেমাটোগ্রাফি দরকার তা ছিলো এটিতে। একটা চমৎকার ওয়েব সিরিজ ‘ড্রাইভার’। এই ওয়েব সিরিজটি বায়োস্কোপে মুক্তি পেয়েছে ১০ই ফেব্রুয়ারি। বায়স্কোপের ওয়েব সাইটে গিয়ে সিরিজটি বিনামূল্যেই দেখা যাচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!