শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমানের স্মরণে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি শনিবার বিকেলে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানের মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত মজিবুর রহমানের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মুহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, সহ-সভাপতি ও চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মনছুর, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদুৎ, সরকারি হাজী জাল মামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী ও সাবেক অধ্যক্ষ লুৎফর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা মহিলা শাখার সভাপতি সুলতানা হোসনে জাহান, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেভিড প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ছামিল হক মুক্তা।

আলোচনা সভা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। ওইসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




