ads

শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধ বিষয়ক দু’দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু

খবর টি পড়েছেন : ১৬৪
শেরপুরে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধ বিষয়ক দু’দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপু‌রে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধ বিষয়ক দুই’দিনব‌্যা‌পি সাংবাদিক প্রশিক্ষণ শুরু হয়ে‌ছে। গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংগঠন সমষ্টি’র আ‌য়োজ‌নে ২৬ ফেব্রুয়ারি শনিবার সকা‌লে শহ‌রের এক‌টি হো‌টে‌লে ওই প্রশিক্ষ‌ণের উ‌দ্বোধন ক‌রেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

ওইসময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সমষ্টির পরিচালক মীর মাশরুর জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া দুপুরে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য আলোচক হিসেবে প্রশিক্ষণে অংশ নেন। ওইসময় তার সাথে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ কামাল কেয়া ও ডা. আসমাউল হুসনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষ‌ণে পা‌নি‌তে ডু‌বে শিশু মৃত‌্যু রো‌ধে দিবাযত্ন কেন্দ্র চালু, কমিউ‌নি‌টি সাঁতার প্রশিক্ষণ, গভীরতাধর্মী প্রতি‌বেদন তৈ‌রির কৌশল শেখানো হয়। ওই প্রশিক্ষণে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

Shamol Bangla Ads

এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন গ্লোবাল হেলথ্ এ্যাডভোকেসি ইনকিউবেটরের কমিউনিকেশন ম্যানেজার মো. সারওয়ার-ই-আলম, সমষ্টির পরিচালক মীর মাশরুর জামান ও রেজাউল হক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুনাব্বির আহমদসহ বেশ কয়েকজন। প্রশিক্ষণটির সমন্বয়কারী হিসেবে রয়েছেন সাংবাদিক হাকিম বাবুল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রখ্যাত সাংবাদিক বজলুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত উপজেলা আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads