ads

শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলা আ’লীগের সভাপতি হলেন রফিকুল, সম্পাদক আওলাদ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাজীরখামার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আওলাদুল ইসলাম আওলাদ।

Shamol Bangla Ads

২৫ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলম চৌধুরী নাদেল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ।

এদিকে কমিটি ঘোষণার পর ২৫ ফেব্রুয়ারি শুক্রবার জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ মো. আতিউর রহমান আতিক এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!