ads

মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন রূপে সামান্থা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

খবর টি পড়েছেন : ৩৮৯
নতুন রূপে সামান্থা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন দক্ষিণীর নায়িকা সামান্থা রুথ প্রভু। তবে এবার আরও বড় সিনেমায় কাজ করতে চলেছেন এ অভিনেত্রী। এই ছবির নতুন লুক নিয়ে হাজির হয়েছেন সামান্থা। যেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

Shamol Bangla Ads

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাকবি কালীদাস রচিত দুষ্মন্ত এবং শকুন্তলার প্রেমগাঁথা আমাদের সবারই পরিচিত, এবার এই কাহিনি নিয়েই নির্মিত হতে চলেছে সিনেমা। যেখানে সামান্থাকে দেখা যাবে শকুন্তলার চরিত্রে। অভিনেতা দেব মোহন রাজা দুষ্মন্তের চরিত্রে অভিনয় করবেন।

প্রতিবেদনে বলা হয়, পরিচালক গুণশেখর এই ছবিটি পরিচালনা করবেন, এর থেকেও বড় খবর হলো অভিনেতা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা এ ছবির মধ্য দিয়ে প্রথম সিনেমায় আসছেন।

Shamol Bangla Ads

সব মিলিয়ে যে এই ছবি বেশ বিগ বাজেটের হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সোমবার সকালে ছবির যে পোস্টার অভিনেত্রী সামান্থা শেয়ার করেছেন, সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে তা দেখে বোঝাই যাচ্ছে এই ছবিতে ভিএফএক্সের বড়সড় ভূমিকা থাকবে। দর্শকদের মধ্যেও এই ছবিকে ঘিরে উৎকণ্ঠা তৈরি হচ্ছে।

‘দ্য ফ্যামিলি ম্যান-২’ সিনেমায় রাজির চরিত্রে অভিনয়ের পর থেকেই দর্শকপ্রিয়তা পায় সামান্থা। এই সিরিজে যৌনদৃশ্যে অভিনয় করার জন্য স্বামী নাগাচৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটেছে অভিনেত্রীর। শ্বশুরবাড়ি থেকে তাকে এমন দৃশ্যে অভিনয় করতে নিষেধ করেছিল; কিন্তু নিজের ক্যারিয়ারের সঙ্গে আপস করতে মোটেই রাজি নন অভিনেত্রী। ফলে বিবাহবিচ্ছেদকেই মেনে নিয়েছেন তিনি। এর পরই ‘পুষ্পা’ ছবিতে ‘ও আন্তাওয়া’ গানে আরও হটলুকে নিজেকে মেলে ধরেছেন। এই গান এখন ভাইরাল দেশের মানুষের মধ্যে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চলচ্চিত্র শিল্পী সমিতির স্মৃতিস্তম্ভে ১৮ সংগঠনের শ্রদ্ধা পরবর্তী সংবাদ ২৫ ফেব্রুয়ারি পর্দা উঠছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads