ads

রবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বন্ধ কক্ষ থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল
ফেব্রুয়ারি ২০, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বসতঘরের একটি বন্ধ কক্ষ থেকে আব্দুল আউয়াল বুলবুল (৪০) নামে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি শনিবার রাতে পৌর শহরের মধুরাদি এলাকার বুলবুলের ভাড়াটিয়া বাসার তিনতলার একটি কক্ষ থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। বুলবুল টাঙ্গাইলের করটিয়ার মৃত শামছুল সওদাগরের ছেলে। রবিবার ময়নাতদন্তের জন্যে লাশ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে বুলবুলের রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয়রা জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রজেক্টের এপিআর ঠিকাদারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন আব্দুল আউয়াল বুলবুল। প্রায় এক বছর যাবত শ্রীবরদী পৌরসভার সাতানী শ্রীবরদী মহল্লার আবুল কাশেমের বাড়ির ৩ তলার একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন তিনি। শনিবার সন্ধ্যা থেকে তিনি কারো ফোন রিসিভ করছিলেন না। পরে ঠিকাদারের লোকজন বাড়িতে গিয়ে ওই কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকি করার পরেও সাড়া না পাওয়ায় জানালা দিয়ে তার লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষের দরজা কেটে ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করে।

এপিআর ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক অনিল বলেন, গত শুক্রবারও তার সাথে কথা হয়েছে। শনিবার সন্ধ্যায় ফোন দিয়ে তাকে না পেয়ে আমরা এসে দেখি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। পরে জানালা দিয়ে তার লাশ দেখে থানায় খবর দেয়া হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Need Ads
error: কপি হবে না!