ads

শনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে উপজেলা আ’লীগের সম্মেলন ২৪ ফেব্রুয়ারি ॥ নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৩:১১ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামি ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। স্থানীয় শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

এদিকে সম্মেলনকে ঘিরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আয়োজিত ওই সম্মেলন সফল ও সুন্দর করতে চলছে ব্যাপক প্রস্তুতি। এ জন্য ১৯ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সম্মেলন স্থল পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। তারা সম্মেলনের প্রস্তুতির বিষয়ে সার্বিক খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেন। ওইসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ দলের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১ টায় ওই সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। সভাপতিত্ব করবেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম নুরুল আমিন ছানা। আর সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শনিবার দুপুরে শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, সম্মেলন উপলক্ষ্যে ইতোমধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সম্মেলন শেষ হয়েছে। এখন সম্মেলন সফল করতে সার্বিক প্রস্তুতির কাজ চলছে।

Need Ads
error: কপি হবে না!