ads

বুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ২:১২ অপরাহ্ণ

শেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে ওই প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

এ উপলক্ষে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা।

লাইভস্টোক এক্সটেনশন অফিসার ডা. ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান নাজমুন্নাহার, জেলা খামারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমান পাপ্পু প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে প্রদর্শনীর উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা। প্রদর্শনীতে ৫০টি স্টল স্থান পেয়েছে।

Need Ads