শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ও শ্রীবরদী উপজেলার ১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি সর্বস্তরের জনসাধারণের কল্যাণে কাজ করার জন্য নবনির্বাচিত চেয়ারম্যানদের আহবান জানান।

শপথ গ্রহণকালে শেরপুরের স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক তোফায়েল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা পারভীন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানগণ হচ্ছেন ঝিনাইগাতী সদর ইউপির মো. শাহাদাৎ হোসেন, মালিঝিকান্দা ইউপির মো. মোজাম্মেল হক, কাংশা ইউপির মো. আতাউর রহমান, ধানশাইল ইউপির মো. শফিকুল ইসলাম, নলকুড়া ইউপির এসএম রুকনুজ্জামান, গৌরিপুর ইউপির মো. আশরাফুল ইসলাম পলাশ, হাতিবান্ধা ইউপির মো. জাহাঙ্গীর আলম এবং শ্রীবরদীর খরিয়াকাজীরচর ইউপির দুলাল মিয়া।

উল্লেখ্য, পঞ্চম ধাপে গত ৫ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলার ৭টি ও শ্রীবরদী উপজেলার ১ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়।




