ads

বুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ১৫ মৃত্যু, শনাক্ত ৩ হাজার ৯২৯

খবর টি পড়েছেন : ৫৩৪
দেশে করোনায় আরও ১৫ মৃত্যু, শনাক্ত ৩ হাজার ৯২৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৮৭ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯২৯ জনের।

Shamol Bangla Ads

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৩১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৮৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩২ হাজার ২০৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ।

Shamol Bangla Ads

এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৫৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ১৬ হাজার ৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১০ জন পুরুষ, ৫ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন। এছাড়া চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড পরবর্তী সংবাদ আপনারা বড় দল, আপনাদের বড় দায়িত্ব: বিএনপিকে জাফরুল্লাহ

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads