ads

বুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আপনারা বড় দল, আপনাদের বড় দায়িত্ব: বিএনপিকে জাফরুল্লাহ

খবর টি পড়েছেন : ২১৬
আপনারা বড় দল, আপনাদের বড় দায়িত্ব: বিএনপিকে জাফরুল্লাহ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপির উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আপনারা বড় দল, আপনাদের বড় দায়িত্ব আছে। দিন চলে যাচ্ছে, প্রতিটা দিন এখন মূল্যবান। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে অবশ্যই যেতে হবে। আমাদের মূল কাজ হচ্ছে রাস্তায় নামা। সম্মিলিতভাবে নামতে হবে। এখানে বিএনপির একটা বড় দায়িত্ব আছে। বিএনপিকে আরেকটু চিন্তাভাবনা করে এগোতে হবে। বিএনপির কাছে আবেদন, আপনারা সবার সঙ্গে বসেন। যেভাবেই হোক সবাইকে নিয়ে রাস্তায় নামেন।’

Shamol Bangla Ads

বুধবার দুপুরে ধানমন্ডি গণস্বাস্থ্যে নগর হাসপাতালে মেজর হায়দার বীর উত্তম মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপতি ‘এম এ জি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে জেনারেল ওসমানী ফাউন্ডেশন।

জেনারেল ওসমানী ফাউন্ডেশনের সভাপতি মো. জাহিদ- এ- রেজার সভাপতিত্বে ও গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মজিবুর রহমান ও মহিববুল্লা বাহার প্রমুখ।

Shamol Bangla Ads

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এই সরকার মনে করে তারা খুব চালাক। কাউয়া যখন মরিচ লুকায তখন সে চোখ বন্ধ করে লুকায়। মনে করে পৃথিবীর কেউ তাকে দেখছে না। যে আইজিপিকে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে সেই আইজিপিকে জার্মানিতে পাঠাচ্ছে রং বোঝার জন্য। উনি রঙের কি বোঝেন? এটা করা হচ্ছে আমেরিকাকে বোঝানোর জন্য যে তুমি যেতে না দিলে আমরা ইউরোপে যাচ্ছি। এইসব চালাকি করে কোনো লাভ হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে অবশ্যই যেতে হবে। বিএনপিকে দলীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে বলেও পরামর্শ দেন তিনি।

নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে তিনি বলেন, সার্চ কমিটি যে ১০টি নাম রাষ্ট্রপতির কাছে জমা দিবেন তা আগেই প্রকাশ করতে হবে। যাতে জনগণ বক্তব্য দিতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ১৫ মৃত্যু, শনাক্ত ৩ হাজার… পরবর্তী সংবাদ ডা. জাফরুল্লাহর মাধ্যমে ইসির জন্য নাম প্রস্তাব করেছে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads