ads

সোমবার , ১৪ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শূন্যই থাকছে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ

খবর টি পড়েছেন : ২০২
শূন্যই থাকছে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) সাধারণ সম্পাদকের পদ নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছেন আপিল বিভাগ। ১৪ ফেব্রুয়ারি সোমবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে আপিল বিভাগ জানিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ শূন্যই থাকবে। নিপুনের করা আপিল শুনানি নিয়ে ওই আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ৬ বিচারপতির আপিল বেঞ্চ। পাশাপাশি আগামীকাল ওই বিষয়ে জারি করা রুল শুনানি করবে হাইকোর্ট।

Shamol Bangla Ads

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনলে ৫ ফেব্রুয়ারি সেই প্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে।

এরপর আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন।

Shamol Bangla Ads

নিপুনকে জয়ী ঘোষণার পর থেকেই বিষয়টি ‘বেআইনি’ বলে দাবি করে আসছেন চিত্রনায়ক জায়েদ খান। প্রার্থিতা বাতিলের বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। গেল সোমবার (৭ ফেব্রুয়ারি) আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

ওই দিন আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আহসানুল করীম ও আইনজীবী নাহিদ সুলতানা যুথী। সঙ্গে ছিলেন আইনজীবী মজিবুল হক ভূঁইয়া।

পরদিন মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন অভিনেত্রী নিপুন। নিপুন আক্তারের পক্ষে তার সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ আবেদনটি আদালতে উপস্থাপন করেন।

সেই আবেদনের উপর বুধবার (৯ ফেব্রুয়ারি) চেম্বার আদালতে শুনানি হয়। শুনানিতে জায়েদ খানের পক্ষে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ‘স্থিতাবস্থা’ জারি করেছিলেন চেম্বার আদালত। অবশেষে আজ চূড়ান্ত রায় দিয়েছেন আদালত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এইচএসসিতে জিপিএ ৪.০৮ পেলেন পূজা চেরি পরবর্তী সংবাদ সাধারণ সম্পাদকের পদ নিয়ে হাইকোর্টে রুল শুনানি ২২…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads