ads

শনিবার , ১২ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৩২০ পিস ইয়াবাসহ আটক ২

খবর টি পড়েছেন : ২০১
শ্রীবরদীতে ৩২০ পিস ইয়াবাসহ আটক ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদীতে ৩২০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। ১২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের হাসপাতালের সামনে সড়ক থেকে ওই ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো ঝিনাইগাতী উপজেলার সুরিহারা গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে নুরুজ্জামান (৪০) ও পার্শ্ববর্তী মালিঝিকান্দা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ফারুক মিয়া (৩০)।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পৌর শহরের হাসপাতালের সামনে প্রধান সড়কে মাদক বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে এসআই সাইফুল মালেক, এএসআই শফিকুল ইসলাম, মোতাহার হোসেন, মোঃ রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে জন সম্মুখে ওই দুই জনকে আটক করে।

পরে তাদের দেহ তল্লাশি করে নীল রংয়ের পলিথিনে মোড়ানো ৩শ ২০ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল ও কাগজে মোড়ানো পাচটি সীম কার্ড উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে জনতা ব্যাংকের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads