ads

রবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জনতা ব্যাংকের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১২:৩৫ অপরাহ্ণ

শেরপুরে জনতা ব্যাংকের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি শনিবার শেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচে জনতা ব্যাংক, জামালপুর অঞ্চল শেরপুর অঞ্চলকে ৫৫ রানে পরাজিত করে।

Shamol Bangla Ads

ম্যাচ শেষে জনতা ব্যাংক, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক একরামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

টি-২০ পদ্ধতিতে অনুষ্ঠিত ওই ক্রিকেট ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে ব্যাংকের জামালপুর অঞ্চল। জবাবে ব্যাট করতে নেমে ১৩৯ রানে অলআউট হয়ে যায় শেরপুর অঞ্চল। জামালপুর অঞ্চলের খেলোয়াড় মোজাম্মেল হক সর্বোচ্চ ৫০ রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন।

Shamol Bangla Ads

খেলায় বিএমএ, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. নাদিম হাসান, জনতা ব্যাংক, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. সরোয়ার জাহান, জামালপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক আইয়ুব আলী, সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক ওমর ফারুক খান, ব্যাংকের আইন উপদেষ্টা মোখলেছুর রহমান জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads