শেরপুরের শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ও পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল।
সভায় বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, নবনির্বাচিত তাতিহাটি ইউপি অ্যাডভোকেট মো, আব্দুর রউফ মিয়া, সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমুখ।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।




