ads

বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিক্ষা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১০, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ

শেরপুরে সরকারি নির্দেশনা উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিক্ষা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Shamol Bangla Ads

১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার কামারেরচর ইউনিয়ন, চরশেরপুর ইউনিয়ন ও পৌর শহরের কসবা কাচারীপাড়া মহল্লায় ওই অভিযান পরিচালিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ ফেরদৌস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা মহামারিতে সরকারের নির্দেশনা অমান্য করে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের মর্ডান পাবলিক স্কুলে শিক্ষার্থীদের পাঠদান করায় সেই প্রতিষ্ঠানের মালিককে ২০১৮ সালের সংক্রমণ রোগ প্রতিরোধ আইনের ২৫ (১) খ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা, উম্মে সালমা বিদ্যানিকেতনকে ১৫ হাজার টাকা, চরশেরপুর ইউনিয়নের সাতানীপাড়া এমএম পাবলিক স্কুলকে ১৫ হাজার টাকা এবং পৌরসভার কসবা কাচারীপাড়া মহল্লার জিনিয়ার্স একাডেমী স্কুলকে একই ধারায় করে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষী শিক্ষা প্রতিষ্ঠানের মালিকগণ তাদের জরিমানা টাকা পরিশোধ করেন।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. চাঁন মিয়া, সিএ আব্দুল মুন্নাফ, সদর থানার এসআই ফরহাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads