ads

বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিল্পী সমিতির শ্রদ্ধা

খবর টি পড়েছেন : ২৬৪
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিল্পী সমিতির শ্রদ্ধা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশের পরও সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা এখনও শেষ হয়নি। এর মধ্যেই নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে প্রথমে এফডিসিতে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। এরপর সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সমিতির নির্বাচিতরা যান ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে। সেখানে দুপুর পৌনে ১টায় তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ফুলেল শ্রদ্ধা শেষে ইলিয়াস কাঞ্চন উপস্থিত সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন নতুন কমিটির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কোষাধ্যক্ষ আজাদ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইমন, দফতর সম্পাদক আরমান, কার্যকরী সদস্য ফেরদৌস, জেসমিন প্রমুখ। এছাড়া রিয়াজ ও নিপুণসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জানা যায়, চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচনে এবারে মিশা-জায়েদ প্যানেলের বিপক্ষে লড়াই করে কাঞ্চন-নিপুণ প্যানেল। সেখান থেকে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। ভোটের ফলাফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ জয়ী হলেও তার বিরুদ্ধে নির্বাচনবিধি না মানার অভিযোগ আনেন নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে আপিল বোর্ডের রায়ে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়। সেই রায় অবৈধ দাবি করে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ খান। সেখান থেকে শিল্পী সমিতির আপিল বোর্ডের রায় স্থগিতের আদেশ আসে এবং জায়েদ তার পদে বহাল থাকেন।

Shamol Bangla Ads

তবে নিপুণ এ নিয়ে হাইকোর্টে আপিল করলে গতকাল বুধবার সেই স্থগিতাদেশ স্থগিত করে দুজনের পদই ১৩ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বেঞ্চে শোনানির পর সিদ্ধান্ত আসবে কে হবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবারের অস্কারে মনোনয়ন পেলেন যারা পরবর্তী সংবাদ বাবা হারালেন অভিনেত্রী তানজিন তিশা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads