ads

সোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফরিদ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার শ্রীবরদী সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো ফরিদুজ্জামান খানসহ সংরক্ষিত ও সাধারণ সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি রবিবার দুপুরে শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওইসময় নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। শ্রীবরদী সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ।

ইউপি সচিব আক্তারুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ হেল আল আমিন, সাধারণ সদস্য, সংরক্ষিত সদস্যরা। সভায় বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ, সদর ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

শ্রীবরদী সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান বলেন, এ ইউনিয়নের ভোটাররা আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছে। আমি নির্বাচনে আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা যথাযথভাবে বাস্তবায়ন করবো। এই ইউনিয়নকে সত্যিকারের ডিজিটাল রূপে গড়ে তুলবো। তিনি আরো বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে সকল শ্রেণি পেশার লোকজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সদর ইউনিয়নেকে জনবান্ধব করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads