শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি রবিবার বিকেলে নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফিরোজ খান নুন ও পরিষদের সদস্যরা আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহন করেন এবং নতুন পরিষদের সদস্যদের নিয়ে প্রথম সভা করেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফুল দিয়ে নবনির্বাচিত পরিষদ সদস্যদের বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফিরোজ খান নুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, শ্রীবরদী থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কুড়িকাহনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান গোলাম মোস্তফা নান্ডা এবং মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সালেহ।

সাইফুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. এমারুল জাহিদ, আবুল কালাম আজাদ মাষ্টার, আবুল কাশেম মাস্টার, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মোশাররফ হোসেন কমান্ডার, মোহাম্মদ লিটন, সাংবাদিক তারিকুল ইসলামসহ কুড়িকাহনিয়া ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




