ads

রবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পিতার মৃত্যুর সংবাদ শুনে পুত্রের মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা
ফেব্রুয়ারি ৬, ২০২২ ১১:৫৬ পূর্বাহ্ণ

শেরপুরের নকলায় গণপদ্দী ইউনিয়নের বারইকান্দি গ্রামে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে পিতা আজগর আলীর (৯০) মৃত্যুর সংবাদ শুনে পুত্র হায়তুল্লাহ মিয়ার (৬৫) মৃত্যু হয়েছে। ৫ ফেব্রুয়ারি শনিবার সকালে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নকলা উপজেলার বারইকান্দি গ্রামের মৃত কলিম উদ্দিনের পুত্র ৫ সন্তানের জনক আজগর আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার ছেলে ৩ সন্তানের জনক হায়তুল্লাহ ৫ মাস ধরে নানা রোগে শয্যাশায়ী ছিলেন। সকাল ৯টার দিকে মারা যান আজগর আলী।

পিতার মৃত্যুর সংবাদ শুনে ৩০ মিনিট পরেই মারা যান পুত্র হায়তুল্লাহ মিয়া। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Shamol Bangla Ads

একইদিন রাত ৮ টায় বারইকান্দি ইদগাহ মাঠে নামাজে জানাযা শেষে তাদের দাফন করা হয়।

Need Ads
error: কপি হবে না!